কর্মীদের জন্য জুম নিষিদ্ধ করলো গুগল

১০ এপ্রিল, ২০২০ ২৩:৩৫  
তথ্য নিরাপত্তার ঝুঁকিতে কর্মীদের জন্য জুম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল গুগল। এ বিষয়ে গুগলের মুখপাত্র জোসে কাস্টানেডার বলেন, সম্প্রতি আমাদের সিকিওরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না। আমাদের অ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিওরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনও ভাবেই মেলে না এই অ্যাপ্লিকেশন। তিনি আরো বলেন, যদিও গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে। এদিকে কিছুদিন থেকেই দেখা যাচ্ছে এই লকডাউনের সময় বিশ্বজুড়ে মানুষ যেসব অ্যাপ ডাউনলোড করছেন তিন নম্বরেই রয়েছে এই অ্যাপের নাম। কমপক্ষে ৩৮ লাখ মানুষ এই লকডাউনের সময় ডাউনলোড করেছেন এই অ্যাপ। সম্প্রতি ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং দেশের সাইবার সুরক্ষা এজেন্সি সম্প্রতি ভারতের জনগণকে জুম অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতামত জুম অ্যাপ সাইবার সিকিউরিটিগত হামলার একটি রাস্তা খুলে দিতে পারে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সাইবার অপরাধীরা আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সেগুলোর দুর্ব্যবহার করতে পারে।